স্টাফ রিপোটার: বুধবার সকাল ১১টায় নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবন শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভবন সমূহ উদ্বোধন করেছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আট জেলার জেলা প্রশাসকের সভাকক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। অনুষ্ঠানে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় উপস্থাপন করা হয় ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। পর্যায়ক্রমে একাডেমির শিশুদলের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, ঐতিহ্যবাহী ধামাইল গানের সাথে নৃ্ত্য পরিবেশনা, নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘সোহাগ চাঁদ বদনী…’ শিরোনামে লোকনৃত্য এবং বাউল সঙ্গীত নিয়ে নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘সহজ মানুষ’ পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments