মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে ১৭০টি ঘর প্রদান করা হবে। ২০ মার্চ সোমবার সকালে মোংলা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রানা আহমেদ। এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সভাপতি আহসান হাবীব, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, আবু হোসাইন সুমন, মনিরুল ইসলাম দুলু, মোঃ আবুল হাসান, এনামুল হক, ধীমান মন্ডল, মোঃ হাফিজুর রহমান, ওমর ফারুক, আলী আজম খান প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ বলেন প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নে ২২ মার্চ ২০২৩ ভূমিহীন-গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে ১৭০টি ঘর প্রদান করা হবে। এপর্যন্ত মোংলা উপজেলায় মোট ২২০টি ঘর প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৮৪ হাজার ৫শত টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২শতক জমি, ঘরের সামনে ২২ ফুট এবং পাশে ১৮ ফুট চ্ওড়া রাস্তা রয়েছে। এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও ৩ হাজার লিটার পানির ট্যাংকির ব্যবস্থা করা হয়েছে। ২ কক্ষ বিশিষ্ট রঙিন টিনের সবুজ/মেরুন সেমি পাকা ঘরে ১টি বারান্দা, পেছনের অংশে রান্না ঘর ও টয়লেট রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments