ডেস্ক রিপোর্ট: বাংলা নতুন বছরের শুরুতেই গানের প্রচারণায় চমক নিয়ে এলো টিএম রেকর্ডস। ঈদে প্রকাশিত ফোক সম্রাজ্ঞী মমতাজের ‘তেজপাতা’ ও পারভেজের গানে জায়েদ খানের পারফর্মেন্সে ‘বিড়ি’ গানটি ইতিমধ্যেই দেশে ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে।
১৬ বছর পর নির্মাণে ফিরে এবার নতুন ম্যাজিক দেখালেন তাপস। নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহস্রকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের মাঝেই হাজারো বাঙালির উপস্থিতিতে গান দুটির প্রোমো প্রচারিত হয় টাইমস স্কয়ারের বিলবোর্ডে।
এসময় উপস্থিত দর্শক শ্রোতাদের মুহূর্মুহু করতালি ও হর্ষধ্বনিতে অভিনন্দন জানানো হয়। নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে মঞ্চে ছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
পরবর্তীতে তিনি মঞ্চেও গানটি পরিবেশন করেন। গানের তালে আনন্দে মুখর প্রবাসী বাঙালিরা বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন।
টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলা গানের এমন সম্মানজনক প্রচারণার সঙ্গী হয়ে গানবাংলা ও টিএম রেকর্ডসের ফেসবুক পেজে প্রচারিত হয় মমতাজ, পারভেজ ও জায়েদ খানের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
বাংলা গানকে বিশ্বদরবারে পৌঁছে দেয়ার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে টিএম রেকর্ডস। বছরের শুরুতেই আন্তর্জাতিক মানের প্রচারণার মধ্য দিয়ে সে অঙ্গিকার প্রতিধ্বনিত হল নিউইয়র্কের প্রধান কেন্দ্রস্থলে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মমতাজ বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভাষায় প্রকাশ করতে পারবো না হাজারো দেশি বিদেশি মানুষের সামনে বাংলা গানের এমন অভূতপূর্ব প্রচারণা। ধন্যবাদ জানাই টিএম এর কর্নধার তাপস ও মুন্নী ভাবীকে।”
টিএম জানায়, টাইমস স্কয়ার বিলবোর্ডে শুধু ছবি ওঠা নয়, ছবি ও ভিডিওর মান ও ডিজাইন আন্তর্জাতিক মানসম্পন্ন করেই দেশি কন্টেন্টের আন্তর্জাতিক প্রচারণায় মাইলফলক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে টিএম নেটওয়ার্ক এর মুখপাত্র রুদ্র হক বলেন, “টাইমস স্কয়ারে এমন সময় টিএম রেকর্ডসের গান দুটি প্রচারিত হল যখন হাজারো বাঙালি সহস্র কণ্ঠে বর্ষবরণ করছে। এটি একটি বিরল গৌরবময় মুহূর্ত। কেননা এত বাঙালির উপস্থিতিতে এত বৃহৎ পরিসরে টাইমস স্কয়ারে ইতিপূর্বে কখনো বাংলাদেশি কন্টেন্ট প্রচারিত হয়নি। এর মধ্য দিয়ে শুধু গানের জন্যই নয় চলচ্চিত্রেরও আন্তর্জাতিক প্রচারণায় বৃহত্তর পরিসরে যাবে টিএম সে ইঙ্গিতই দিচ্ছে।”
টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপস গান দু'টির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন।
কিংবদন্তি শিল্পী আযম খান , আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসং্খ্য জনপ্রিয় শিল্পীর সেরা মিউজিক ভিডিওগুলোর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন। ধারনা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি চলচিত্র পরিচালনার কাজ শুরু করবেন এই প্রচারনা সেই ইংগিত বহন করে !
ইতিমধ্যেই পারভেজ সাজ্জাদের কণ্ঠে জায়েদ খানের ‘বিড়ি’ গানটি সোস্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়ে গেছে। মমতাজের ‘তেজপাতা’ গানটি ফিরছে সকলের মুখেমুখে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments