নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। পুুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় থানা পুলিশ এক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজার থেকে তাদের আটক করে। এসময় তাদের তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মৃত: শামসুল আলমের পুত্র সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত: সহিম উদ্দীনের পুত্র তৈয়ব আলী (২৮)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, শনিবার রাতেই ধৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ৩ মে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলে প্রেরণ করা হয়। সম্প্রতি আটোয়ারী থানা পুলিশ মাদক ও জুয়া প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করে উপজেলার যুবসমাজকে রক্ষা করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments