মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)এর আয়োজন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট-এর সহযোগিতায় বুধবার (২৩ আগস্ট) রাজশাহী সটিরি ওয়ারসিন হোটলে মলিনায়তনে অনুষ্ঠিত ‘দতৈ উন্নয়নঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ,জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় রাজশাহী জেলা ও মহানগররে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন,জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে।আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে।
এছাড়া সকল ক্ষত্রেে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই।
বিইআই-এর রাজশাহীর প্রতিনিধি আজজিুর রহমান আজজিরে সার্বিক ব্যবস্থাপনায় ও বইিআই-এর প্রেসিডেন্ট - রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবির-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগরে সহ-সভাপতি ডা.তববিুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুক হল পিন্টু,রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো.ওয়ালউিল হক রানা,
রাজশাহী মহানগর জাসদরে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শীবলী,রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি মো.শহিদুল ইসলাম স্বপন,
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দবোশষি প্রামাণকি দবেু,মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,রাজশাহী ইউনটিরে মুক্তযিোদ্ধা কমান্ডার ডা. মো. আব্দুল মান্নানসহ নাগরকি সমাজরে আরও গণ্যমান্য প্রতনিধিবিৃন্দ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments