সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ৯ অক্টোবর দুপুরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সামনের তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষার্থী রাফিউল আলম বিজয় প্রমুখ।
এসময় বক্তারা জানান, পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের মাঠটি পানির নিচে তলিয়ে থাকে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয় তেমনি খেলাধুলার পরিবেশ না থাকায় প্রতিভা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উচুকরণের জোর দাবি জানান তারা।
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত তিনটি আইন। এতে সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতিও ভঙ্গ হয়ে ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকত ...
সব মন্তব্য
No Comments