ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়নের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা থেকে আগামী ২৩-২৪ ডিসেম্বর সংগঠনের দ্বাদশ জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত করা হয়েছে। আজ ২৭ আগস্ট সভার দ্বিতীয় দিনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সংগঠনিক করণীয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়, জাতীয় সম্মেলন, আন্তর্জাতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয় দেশে জ্বালানি তেল সহ সীমাহীন মূল্যবৃদ্ধি জনজীবনে দুঃসহ পরিস্থিতি সৃষ্টি করেছে। অন্যদিকে জাতীয় নির্বাচনে যত এগিয়ে আসছে ততই একটি সুষ্ঠু নির্বাচন ও নিজের ভোট নিজে দিতে পারা নিয়ে সংশয় ঘনীভূত হচ্ছে। বিগত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়ে এবং অব্যাহত দুঃশাসনে মানুষের ক্ষোভ পুঞ্জিভূত হয়ে আছে। কর্মসংস্থানের বর্তমান তীব্রতম সংকট থেকে উত্তরণে সরকারের কোন প্রচেষ্টাও নেই। অন্যদিকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা একের পর এক অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতিতে যুবসমাজকে সংঘটিত করে কর্মসংস্থান ও ভোটাধিকার সংগ্রাম বেগবান করতে হবে। বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য তসলিম সাখায়াত, অজিত বিশ্বাস, প্রেসিডিয়াম সদস্য সাজিদুর রহমান ঝিলাম, প্রেসিডিয়াম সদস্য পিনাক দেবনাথ, কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন, সনৎ বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, নিরঞ্জন দাশ খোকন, শাখারব হোসেন সেবক, নিত্যানন্দ ঢালী, আবু তোয়াব অপু, হরেন্দ্র নাথ সিং, ইরান মোল্লা প্রমূখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments