রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় গ্রামভিত্তিক ডায়াবেটিস রোগীদের নিয়ে মাশরুমের ইতিবাচক প্রচার ও বিপনন ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে ও মাগুরা ড্রিম মাশরুম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বাবুল আখতারের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস ,বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments