বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় বাসে থাকায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(১৪ই মার্চ) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে একটি যাত্রীবাহী রত্না পরিবহন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি যাত্রীবাহী হানিফ পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রত্না পরিবহনের একযাত্রী নিহত হয়। এসময় দুই বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা যাত্রীদের আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments