স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে ।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ২০৮ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এসব জনবল নিয়োগ কিছু নবসৃষ্ট পদ এবং কিছু শূন্যপদের বিপরীতে দেওয়া হয়েছে। পুলিশের ক্ষেত্রে কনস্টেবল ও উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রে সমমানের পদে নিয়োগ দেওয়া হয়েছে৷
১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের নির্দেশনা ছিলো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা৷ সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের ১৮জন কর্মকর্তার সাময়িক বরখাস্ত সম্পর্কে তিনি বলেন, বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকা desertion এর অপরাধ। সে অনুযায়ী এসব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া যা অব্যাহত থাকবে।
হয়রানিমূলক মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেনো কোনোভাবেই হয়রানির শিকার না হয়। তবে যে দোষী সে কোনো অবস্থায় ছাড় পাবে না। উপদেষ্টা আরো বলেন, নির্দোষ কাউকে আটক বা গ্রেফতার করা হলে আপনারা তা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানান। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা এ সময় সত্য ঘটনা প্রকাশের জন্য মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গা ...
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
সব মন্তব্য
No Comments