ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা অপ্রত্যাশীত অভিহিত করে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আশা করছি সে খেলায় ফিরে আসবে। তামিমের সিদ্ধান্তের পর জরুরি আলোচনায় বসেন বোর্ড পরিচালকরা। সভাশেষে পাপন বলেছেন, তামিম আমাকে বলেছে, আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি খেলবো। তারপরেও তার এই সিদ্ধান্তে আমি হতবাক হয়েছি।খবর আমাদের সময়.কম।
পাপন বলেন, আমার ধারনা আবেগপ্রবণ হয়ে তামিম অবসরের সিদ্ধান্ত নিয়েছে। যদি সে সিদ্ধান্ত পরিবর্তন করে তাতে আমি ভীষণ খুশি হবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, তামিম না খেললে ওর জায়গায় কোনো দলনেতা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। সে না খেললে ভাইস ক্যাপ্টেন নেতৃত্ব দিবেন। আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকেই অধিনায়ক হিসাবে আমরা চেয়েছিলাম।
পাপন আরো বলেন, তামিমের আচমকা অবসর প্রসঙ্গে আগে থেকে কিছু জানি না। সংবাদ সম্মেলনে কাঁদার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কান্নার কী হলো। তাকে তো কেউ বসতে বলে নাই। অবসর নিতে বলে নাই। নিজে থেকে করেছে, এরপর কাঁদছে কেন?
তিনি বলেন, তামিম আমাদের সঙ্গে বসতে পারতো, কথা বলতে পারতো। কেউ কিছু জানে না, মানে অদ্ভুত কাহিনী। খুবই আশ্চর্য লাগছে। এগুলা করে লাভ কী? দলের জন্যও তো খারাপ এটা।
তামিমের সিদ্ধান্ত নিয়ে কোচ হাথুরে সিংয়ের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান পাপন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments