স্টাফ রিপোটার: রাজধানীর পরিস্কার রাখতে বর্জ্য-কর্মীরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করেন। অথচ তাদের সুরক্ষায় আধুনিক উপকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় না। ফলে তারা প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হন। যাদের কাজের কারণে নগরের স্বাস্থ্য ভালো থাকে, তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপত্তা সামগ্রী দিতে হবে।
বুধবার রাজধানীর মিরপুরের মোল্লার বস্তি ও বনানীর কড়াইল বস্তিতে আয়োজিত দুটি পৃথক সভায় এ দাবি জানান বক্তারা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বাস্তবায়নাধীন ঢাকা কলিং প্রকল্প আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েস্ট পিক-আপ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি কুলসুম। কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) প্রকল্প পরিচালক মো. মাহবুব হকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ঢাকা কলিং প্রকল্পের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর মো. রকিবুল ইসলাম, বারসিকের প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ প্রমুখ।
সভায় বলা হয়, বর্জ্য-কর্মীরা রাস্তা, ডাস্টবিন ও বস্তি থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা সংগ্রহ করে শহর পরিষ্কার রাখেন। এসব ময়লার মধ্যে রয়েছে পেরেক, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত লোহা ও লোহার টুকরো, ভাঙা বালতি, কাগজ, বই, ছেঁড়া টায়ার, জুতা, পলিথিন ও বাসা-বাড়িতে ব্যবহৃত নানা দ্রব্যাদি।
আরো বলা হয়, সংগৃহীত এ সকল বর্জ্য বাছাই করে এর মধ্যে থেকে কিছু বিক্রিযোগ্য দ্রব্য তারা বের করে সামান্য দামে তা বিক্রি করেন। এগুলো থেকে তাদের মাসে দু-তিন হাজার টাকা আসে। বস্তি থেকে ময়লা সংগ্রহ বাবদ তারা প্রতি বাসা থেকে মাসে ৭০ টাকা পান। এ অর্থ থেকে তাদের মাসিক বেতন দেওয়া হয়। ফলে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার দিকে তাদের নজর থাকে না। তাই বর্জ্য-কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে।
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
সব মন্তব্য
No Comments