চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসরে পৃষ্ঠপোষকতা করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নগরীর লালদীঘির মাঠে শনিবার (২৫ এপ্রিল) বসবে এই আসর। ঐতিহাসিক এ আয়োজনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় করে দ্বাদশবারের মতো বলী খেলার পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক।
আয়োজনের প্রস্তুতি তুলে ধরে বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বলী খেলা উপলক্ষে এবারও ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘি ময়দান ও আশপাশে বৈশাখী মেলা হবে।
এ পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিজেদের ব্র্যান্ড মূলমন্ত্র ‘কেয়ার’ কে তুলে ধরতে চায় বাংলালিংক। এই অঙ্গীকার কেবল গ্রাহকসেবার মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতিকে সম্মান জানিয়ে তা সংরক্ষণ ও এগিয়ে নেওয়াও এ প্রচেষ্টার অংশ।
এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলী খেলা’র ১১৭তম আসর, যা চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তরুণদের অনুপ্রাণিত ও সংগঠিত করার লক্ষ্যে ১৯০৯ সালে স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে এই প্রতিযোগিতার সূচনা হয়। কালের ধারাবাহিকতায় এ আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলা বছরের প্রথম মাসে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শতবর্ষের ঐতিহ্য ও মৌলিকত্ব বজায় রেখে স্থানীয়দের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নামকরা বলীরা (কুস্তিগীর) এই খেলায় অংশ নেন।
জব্বারের বলী খেলা’র এবারের আসর সরাসরি সম্প্রচার করা হবে দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফিতে। এর মাধ্যমে সারা দেশের দর্শক ঘরে বসেই সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এ ধরনের উদ্যোগ বলী খেলার মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলোকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা আরও জোরদার করছে।
আব্দুল জব্বারের বংশধর ও স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতার ধারাবাহিকতা ও মৌলিকত্ব ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন, যা এটিকে একটি প্রাণবন্ত জনসমাগমে রূপ দেয়।
পৃষ্ঠপোষক হিসেবে বাংলালিংক এবার চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে জব্বারের বলী খেলাকে সারাদেশের দর্শকের কাছে পৌঁছে দিতে চায়। এতে ঐতিহ্যবাহী এ খেলার প্রসার যেমন বাড়বে, তেমনি বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে এর সংযোগও আরও দৃঢ় হবে।.
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফুটবলপ্রেমীদের আবেগ ও দেশের ফুটবলের প্রতি ভালোবাসাকে উদযাপন করতে ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে বর্তমান রানার্সআপ ফ্রান্স ও আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শুক্রবার, ১০ জুলাই রা ...
স্টাফ রিপোর্টার: কাতারের পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর দলের লড়াইয়ের ...
স্টাফ রিপোর্টার: ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ আটে আছ ...
সব মন্তব্য
No Comments