ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ছিল অনন্য। স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্পীকার তাঁর নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অধীন পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় স্পীকার সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
স্পীকার বলেন, একজন নারীও যে অদম্য সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে পারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নিজেই রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য উদাহরণও বটে। তিনি তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও মেধা দিয়ে বঙ্গবন্ধুর কারাগারে অবস্থানকালীন সময়ে এদেশের আন্দোলন সংগ্রামকে ধরে রাখতে ও ছাত্রলীগকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর দর্শনকে বিশ্বাস করতেন বলেই বঙ্গবন্ধু যেন নির্বিঘ্নে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করতে পারেন সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থেকেছেন।
স্পীকার আরও বলেন, বঙ্গমাতা বাঙালী জাতির মুক্তির জন্য স্বতন্ত্রভাবে কাজ করেছেন এবং জাতীয় সংকটময় সময়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তিনি তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞাবলেই বিশ্বাস করতেন যে, বঙ্গবন্ধুকে বাংলার মানুষই মুক্ত করে আনবে, তাই তিনি বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্ত না হতে পরামর্শ দিয়েছিলেন। বঙ্গমাতার মতো একজন অনন্য গুণে গুণান্বিত নারীর অবদানের কথা স্মরণ করে আমাদের দেশের নারী সমাজকে এগিয়ে যাবার আহবান জানান তিনি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা সরকারি অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments