দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর পশুহাট ও তহহাটের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দখল করা জায়গায় ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।
জানাগেছে, উপজেলার মথরাপুর পশুহাট ও তহহাটের জায়গায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে একই এলাকার সুমন, আনারুল, বজলু দেওয়ান, নজরুল মিয়া, উজ্জল হোসেন, হান্নান, তোতা মিয়া, তাহাজ উদ্দিন, ইউসুফ মোল্লা, মঙ্গল মিয়া, মামুন, সিদ্দিক মন্ডল, স্বাধীন মন্ডল ও বিপ্লব সহ একটি চক্র রাতের আধাঁরে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণ করে। রাতের আধাঁরে মথুরাপুর পশু ও তহহাটের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলদারদের দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে গতকাল দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, এলাকার কতিপয় প্রভাবশালীরা বিগত দিনে বিভিন্ন সময়ে দোকানঘর পজিশন জোরপূর্বক দখল করেছে তাদের সকলকে এর আওতাভুক্ত আনা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের ঘর ভেঙে দেওয়া হবে।
এদিকে মথুরাপুর পশু হাট ও তহহাটের জায়গায় নির্মাণ করা দোকান ভেঙে খালি করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments