মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় নেত্রকোনা পাবলিক হলে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টির সংগঠক রফিকুল ইসলাম আইনী। সঞ্চালনায় ছিলেন আব্দুল গাফফার ও রাফায়েল হাসান সৌরভ।
সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবুল বাশার, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, ইঞ্জিনিয়ার শেখ জামাল আবীর এবং মো. আশরাফুল আলম অপূর্ব।
বক্তারা বলেন, দলের সংগঠনের ভিত্তি হচ্ছে মাঠপর্যায়ের কর্মীরা। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শেষে উপজেলা পর্যায়েও এমন সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments