ডেস্ক রিপোর্ট: এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তূর্য্য। মৌ টিভির জন্য গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।
এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেলে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন। আশা করছি, গানটি প্রকাশ্যে আসলে সবার ভালো লাগবে।’
সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও লাগবে।’
জানা গেছে, খুব শিগগিরই গানের ভিডিও মৌ টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments