স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, সরকারের আয়ু শেষ হয়ে আসছে। পতন নিশ্চিত দেখে এরা হিংস্র হয়ে ওঠেছে। তাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শুধু শুধু হামলা করছে। গায়েবি মামলা দিয়ে মধ্যরাতে নেতাকর্মীদের ওঠিয়ে নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ২৬ মে ঢাকা মহানগর দক্ষিণ (যাত্রবাড়ী-২) জনসমাবেশ ও ২৭ মে দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সালাম বলেন, আর কয়েকটা দিন, সরকারের পতন অনিবার্য। সরকার এটা বুঝতে পেরে মরণ কামড় দিচ্ছে। সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের হামলা মামলার মাধ্যমে নির্যাতন করছে। সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা আমাদের সভা সমাবেশের অধিকার হরণ করছে। পুলিশ প্রশাসন মনে হয় আওয়ামী লীগের প্রশাসন, দখলদারের প্রশাসন। আমরা এই পরিস্থিতির অবসান চাই।
তিনি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, দলীয় সরকারের অধীনে এই দেশে কখনো সুস্থ নির্বাচন হয়নি হতে পারে না। অন্তত আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে, এটা দেশে এবং বিদেশে কেউ বিশ্বাস করে না। তাই জনগণের দাবি মানতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানবাধিকার লংঘনকারীদের বিচার করতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে। যারা এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবেন তাদের জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা দেবে।
সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম আহবায়ক, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, এসকে সিকান্দার কাদিরসহ থানা এবং ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments