বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে গঠিত আন্দোলন বিলুপ্ত ঘোষণা করেছেনস আহবায়ক শরিফুল হাসান শুভ। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করেন তিনি।চাকরির বয়সসীমা ৩২ করা সংক্রান্ত গেজেট এবং ৫১ সদস্য বিশিষ্ট কমিটি দুধে চুবিয়ে তা দিয়ে গোসল করেন সমন্বয় কমিটির আহবায়ক।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে শুভ বরেন, আমরা দীর্ঘ ১২ বছর আন্দোলন করেছি। কেউ আমাদের কথা শোনেনি, চাকরির বয়স বৃদ্ধি হয়নি। অনেক সংগ্রাম করেছি, কুকুরের সাথে শুয়ে শুয়ে অনশন করেছি, মামলা খেয়ে জেল খেটেছি। এখন সেসব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করছি।
এক প্রশ্নের জবাবে বলেন যদি কেউ ৩২ কে অযৌক্তিক মনে করে তাহলে তারা ভিন্ন নামে আন্দোলন করতেই পারে। তবে, এতদিন যে নামে আন্দোলন চলছে, সেটির বিলুপ্তি ঘটাতে আজকের এই কার্যক্রম।
চাকুরিতে প্রবেমের বয়স স্থায়ীভাবে ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। দীর্ঘ আন্দোলনের মধ্যে বর্তমান অন্তর্বতী সরাকার গত ২৪ অক্টোবর চাকরিতে প্রবেমের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেন। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখান করে আন্দোলন কর্মসুচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments