স্টাফ রিপোর্টার: নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে।
ভক্তদের ভালোবাসা এবং নিজের স্টারডম প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব বলেন, এখনো দেশের মানুষ তাঁকে আগের মতোই ভালোবাসে। ঢাকায় তাঁর উপস্থিতি মানেই জনজোয়ার। সেই প্রসঙ্গেই মজার ছলে এমন মন্তব্য করেন তিনি। তবে এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব আল হাসান দেশে ফেরেননি। সাকিব ছিলেন ওই সরকারের সংসদ সদস্য। সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের দমনপীড়নের ঘটনায় হওয়া একটি হত্যা মামলায় তাঁর নাম আসে। এরপর থেকে তিনি মূলত যুক্তরাষ্ট্র ও দুবাইতে অবস্থান করছেন।
এর আগে দেশে ফেরা প্রসঙ্গে সাকিব একাধিকবার বলেছেন, দেশে ফেরার পথে মূল বাধা নিরাপত্তা শঙ্কা। তিনি বলেছিলেন, আমি ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করা হবে না— এটুকু গ্যারান্টি দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।
২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে তখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। বিসিবি সূত্রেও জানানো হয়েছিল, সাকিব নিজেই নিরাপত্তা শঙ্কার কারণে আসছেন না।
সাম্প্রতিক ওই পডকাস্টে সাকিব আরও বলেন, রাজনীতির জন্য আমৃত্যু সময় আছে, কিন্তু ক্রিকেটের সময়টা কম। তিনি এখনো বাংলাদেশের হয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান। যদিও আইনি জটিলতা ও দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত তাঁর দেশে ফেরা অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments