ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থ বছরে খরিপ- ১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১ টায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকীব শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস প্রমুখ। অত্র কর্মসূচীর আওতায় উপজেলার ৩’শ কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments