দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাঁধা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬জন পুরুষ, ৪জন নারী ও ৪জন শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪জন নারী-পুরুষকে সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাঁধা দেয়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানী কমান্ডার এসি অনিল কুমার। দুপুর ২.২০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি। ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক প্রমানিত হওয়ায় বিএসএফ তাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments