রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে রাস্তার জন্য মানববন্ধন করেছে অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার। রোববার বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়। এতে বক্তব্য রাখেন, ভুক্তভুগি হাবিবুল হাসান হীরা, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,বিএসসি,ব্যবসায়ী
মিজানুর রহমান,এমদাদ হোসেন,
হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত আর্মী,সহকারী শিক্ষক আফরুজা বেগম,নবম শ্রেনীর শিক্ষার্থী আল আমিনসহপ্রমূখ।
বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাতে দেয়াল তৈরি ও তালা বন্ধ গেইট দিলে প্রতিবন্ধকতা ও বিপত্তির সৃষ্টি হয়। আর কোন বিকল্প রাস্তা না থাকায় সেখানের বাসিন্দা রা মুল সড়কে বাধাহীন ভাবে উঠতে পারছেন না। অসুস্থ রোগী ও প্যারালাইজড রোগী দের ভ্যান ঢুকার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। চলাচলের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা বক্তব্য রাখেন।
তারা আরো জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী , প্রতিবন্ধি ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যহত হচ্ছে।রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া যাচ্ছে না। জরুরী সেবায় এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনা ,এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন,গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments