স্টাফ রিপোটার: তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তভুক্ত ডেমরা থানা ছাত্রলীগ।
শনিবার (২৭ শে এপ্রিল) দুপুরে ৬৬ নং ওয়ার্ডের সাইনবোর্ডে ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ভূঁইয়া রনির উদ্যােগে পথচারী পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে শীতল পানি ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির নির্দেশনায় ও ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ভূঁইয়া রনির সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ডেমরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির,ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দত্ত।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। ছাত্রলীগের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন আগত অতিথিরা।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments