স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ উৎসবমুখর পরিবেশে স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে পরিবেশিত হয়েছে সংগীত, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও শিল্পীদের অংশগ্রহণে বসন্তের পোষাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন। অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর এ্যাক্রোবেটিক প্রদর্শনী, কবি কন্ঠে কবিতাপাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, সঙ্গীত পরিবেশন করেন মন্টি দাস, ক্লোজআপ ওয়ান খ্যাত সালমাসহ একাডেমির গুণী শিল্পীরা। এছাড়াও পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে বক্তব্য রাখেন মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. আবুল মনসুর। এছাড়া সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ঋত্বিক নাট্যজন জনাব লিয়াকত আলী লাকী, সবাইকে সত্য সুন্দর ও কল্যাণের চর্চা করার আহ্বান জানিয়ে তিনি বলেন ফাল্গুনের রং সবার জন্য কল্যানের বার্তা বয়ে আনুক। নব ফাল্গুনের এই বর্ণিল উৎসবে বিশেষ আয়োজন হিসেবে নান্দনিক সজ্জায় সজ্জিত ১০ জন দর্শককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments