সৈয়দ মাহামুদ শাওন : রাজশাহীর তানোরের কাশিমবাজার থেকে পবার বায়া বাজার পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন অংশ চরমভাবে ভেঙে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ নানা যানবাহন। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে সড়কটি হয়ে উঠেছে আরও ভয়ংকর ও দুর্ঘটনাপ্রবণ।
সরেজমিনে দেখা গেছে, কালিগঞ্জ বাজার থেকে শুরু করে দেওতলা মোড়, চকিরঘাট, নাইস গার্ডেন এলাকা, বাগধানী মোড়ের দুই পাশ এবং বাগসারা মোড় এলাকায় সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব স্থানে পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় এক সিএনজি চালক আলমগীর জানান, প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছি, রাস্তায় একবার যদি চাকা পড়ে যায়, যাত্রীসহ উল্টে যেতে হয়।
এছাড়া বাগধানী ও দুয়ারি মোড় এলাকায় দুটি পুরনো ব্রিজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও পাশে দুটি নতুন ব্রিজ নির্মাণ শেষ হয়েছে, কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় তা চালু করা যাচ্ছে না। ফলে পুরনো ব্রিজ দিয়েই সীমাহীন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।এই সড়কের বেহাল দশার কারণে শহরে জরুরি প্রয়োজনে যাতায়াত, রোগী পরিবহন চরম সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, “বায়া বাজার থেকে কাশেমবাজার পর্যন্ত সড়কের কিছু অংশ তানোর ও কিছু অংশ পবা উপজেলার মধ্যে পড়ে। দুই উপজেলার সমন্বয় জটিলতায় সংস্কারে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।”
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments