স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে দুর্নীতিবাজ বলছে। তিনি বলেন কোনো তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (২৪ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসময় বলেন, পত্রিকায় দেখেছি নতুন মহাসচিব খুঁজছে বিএনপি। আরও দেখেছি মির্জা ফখরুল কান্না করছেন। এখন এই কান্না খালেদা জিয়ার জন্য না। তার এই কান্না পদ হারানোর ভয়ে কিনা তা খুঁজে দেখার বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে। তাই এক কলমের খোচায় সাংগঠনিক পদে বদল হয়ে যায়। অথচ তারা অগণতান্ত্রিক কাজ করে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডাঃ অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোবারক হোসেন সিকদার।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা কন্ঠ শিল্পী এসডি রুবেল, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান,সাংবাদিক সমিরন রায় প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments