সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৯ ব্যক্তির নাম। এতে করোনা টিকার নিবন্ধনসহ সরকারি-বেসরকারি কোনো কাজই করতে পারছেন না তারা। আর নির্বাচন অফিসে দীর্ঘদিন ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগীরা হলেন-পৌরসভার বীরগোপালপুর এলাকার মৃত মজিবর শেখের ছেলে মো. ফকির আলী, চর গাবেরগ্রাম এলাকার মৃত মুনছুরের ছেলে মো. মোখলেছ, বলদ ভরা বানীকুঞ্জ এলাকার রমিজ উদ্দিনের স্ত্রী মোছা. শাপলা, মোছা. কমেলা, মো. নাজির হোসেন মন্ডল, মায়া রাণী, মো. ফটিক মন্ডল, মো. আলী হোসাইন এবং লাভলী।
ভুক্তভোগী মো. মোখলেছ বলেন, ‘আমি করোনার টিকা নিতে গিয়ে দেখি রেজিস্ট্রেশন হয় না। পরে জানতে পারলাম জাতীয় পরিচয়পত্রে আমি মৃত। বুঝতে পারতেছি না কেমনে কি হইলো। মানুষ এহন আমারে নিয়া হাসাহাসি করে আমি নাহি মইরা গেছিগা।’
মোছা. শাপলা বলেন, ‘আমার আইডি কার্ডে আমারে মৃত বানায় থুইছে। জমির কাগজপাতি করবের পাইতাছিনে। আমি কাগজে কলমে বলে মইরে গেছিগে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী জানান, ভোটার তালিকা হালনাগাদ করেন শিক্ষকরা, এটা তাদের ভুল। আমরা এরই মধ্যে এসব তালিকা সংশোধনের জন্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments