সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ গত ৪ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন জামালপুর-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা।
১৭ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মো. মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি। প্রার্থীতা ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে।
জানা যায়, গত ৪ জানুয়ারী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুর ১২টায় জামালপুর-৪( সরিষাবাড়ী) ও জামালপুর-৫ (সদর) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই প্রক্রিয়ায় জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে কাস্তে মার্কার সিপিবি মনোনীত প্রার্থী মাহবুব জামান জুয়েলের প্রার্থীতা রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে স্থগিত করা হয়।
কিন্তু তখন সিপিবি'র দাবি ছিল, সিপিবি'র ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাক্ষরিত কপিই সংযুক্ত করা হয়েছে। সিপিবি'র নতুন নেতৃত্বের সকল ডকুমেন্টস নির্বাচন কমিশন বরাবর ২৫ সালের নভেম্বর মাসেই সাবমিট করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য আপডেট না করে থাকলে সেই দায় নির্বাচন কমিশনের, আমাদের নয়।
তখন এবিষয়ে সিপিবি কেন্দ্রীয় কমিটি তৎপরতা চালালে বাংলাদেশ নির্বাচন কমিশন ৪ জানুয়ারি আনুমানিক দুপুর ১টায় কেন্দ্রীয় কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তথ্য ওয়েবসাইটে আপডেট করেছেন।
এবিষয়ে জামালপুর-৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল দৈনিক সবুজ বাংলাকে বলেন, ইসির ওয়েবসাইট ত্রুটিগত কারণে প্রার্থীতা স্থগিত করা হয়েছিল। ইসি ওয়েবসাইট আপডেট করেছে তারপরও আমাকে আপিল করে আজকে প্রার্থীতা ফিরিয়ে আনতে হলো। এগুলি এক ধরনের হয়রানি।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments