স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর তদারকি জোরদার করতে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার জারি করা সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্পিকারের আদেশক্রমে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে।
কমিশনের অন্য সদস্যরা হলেন—প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ সচিবালয় কমিশন জাতীয় সংসদ সচিবালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব পালন করে থাকে। নতুন এই কমিশনের মাধ্যমে সচিবালয়ের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments