বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি আহাছানুল মতিন নান্নু: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার হোসেন তাঁর নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি বোচাগঞ্জ উপজেলার ভান্ডারখণ্ড উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, “আমি আশা করছি ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা।”
এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments