সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জেলার সকল "মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফ" এর শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের ধারা অব্যাহত রাখতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে তাসওয়াফ ঐক্য পরিষদ, জামালপুরের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় এবং মো. আবু সায়েম হীরার তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন, সৈয়দ শাহেদ উদ্দিন আহমেদ, চিশতীয়া খানকা শরিফের শাহ সুফি মাসুদ হুসাইন পীর সাহেব, কোটামনি মাজার শরীফের আলী করিমুল্লা আল কাদরী, বাগে আবেদ দরবার শরীফের মো. আনোয়ার হোসেন, বাঙ্গালী ওয়াশিয়া দরবার শরীফের মো. মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন নকশাবন্দী মোজাদ্দেদিয়া দরবার শরীফ, মো. বোরহান উদ্দিন চিশতীয়া নিজামীয়া দরবার শরীফ, মো. আশকর আলী চিশতীয়া দরবার শরীফ, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. তারা মিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ, মো. সামিদুল হক মোজাদ্দেদী, মো. লিয়াকত আলী (সেবায়েত), আফসার আলী চিশতী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ই আগষ্ট,'২৪ পরবর্তীতে সারাদেশে মাজার-খানকা-দরবার-দরগাহ শরীফগুলিতে হামলা-ভাংচুর-লুটতরাজের মত ঘটনা ঘটেছে। তাসওয়াব ঐক্য পরিষদ এর তীব্র ক্ষোভ, নিন্দা এবং চরম উষ্মা প্রকাশের সাথে সাথে বিচলিত-উৎকন্ঠিত। তবে আমাদের জামালপুরে এপর্যন্ত কোন মাজার বা দরবার শরীফে হামলা ভাংচুর এবং লুটপাট হয়নি। আমরা ডিসি, পুলিশ সুপার মহোদয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের গৃহীত আশু অতি বিচক্ষণ পদক্ষেপের উছিলায় জামালপুর জেলায় মাজার ও দরবার শরীফগুলি শতভাগ অক্ষত ছিল যা অদ্যাবধি চলমান। তাসওয়াফ ঐক্য পরিষদ আপনাদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে সাধুবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে।
বক্তারা আরও বলেন, জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙ্গার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উস্কানী দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়।
মানববন্ধন শেষে তাসওয়াফ ঐক্য পরিষদ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা ডিসি মহোদয়ের মাসিক আইন-শৃঙ্খলা মিটিং এ তাদের প্রতিনিধি রাখার জন্য আবেদন করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments