কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, এনসিপি নেতারা ‘রূপায়নে’ অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, এই টাকার উৎস কী? একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সার্জিস আলম নাহিদ ইসলামের ব্যক্তিগত খরচের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের ভাষায়, “নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘোরেন, প্রটোকল নিয়ে চলেন। সেই টাকা কোথায় পান? সার্জিস আলম নাহিদ ইসলামের আয়ের উৎস কী?”
মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এই চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, চুক্তিটি এনসিপির মাধ্যমে হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক ঝিনাইদহ সফরের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, তিনি রাজনৈতিক শিষ্টাচার মানেননি। রাশেদ খাঁনের অভিযোগ, পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে ঝিনাইদহে এসেছিলেন। তবে ছাত্রদলের কেউ তার ওপর হামলা করেনি বলে দাবি করেন তিনি। পাটওয়ারীর বক্তব্যকে ‘অমানুষের মতো আজেবাজে কথা’ উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবেন, সাধারণ মানুষই তাকে প্রতিহত করবে।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি এবং অতীতে অগণতান্ত্রিক সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। তার মতে, জামায়াত কখনোই রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াত ও এনসিপি একসঙ্গে ষড়যন্ত্র করছে, তবে দেশের মানুষ এই ‘অপশক্তি’কে আর গ্রহণ করবে না।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন ও উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।
এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments