আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুর জেলার পাঁচ উপজেলায় ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
এবছর সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় শেরপুর জেলায় ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও সেখানে প্রথম দিনের পরীক্ষায় এসএসসি ১২১ জন, এসএসসি (ভোকেশনাল) ৬টি কেন্দ্রে ৭২ জন এবং দাখিল পরীক্ষায় ১৩৬ জনসহ ৩২৯ জন অনুপস্থিত ছিল।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের এসএসসি নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ২০২২ সালে শেরপুর জেলায় এসএসসি ১২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন, এসএসসি (ভোকেশনাল) ৮টি কেন্দ্রে ১ হাজার ৪২৯ জন এবং দাখিল ৫টি কেন্দ্রে ২ হাজার ৮২০ জনসহ ২৫টি কেন্দ্রে ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৫২৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এবছর ১৯ জুনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় তা পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে। এদিকে শেরপুর জেলায় পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments