বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ।
সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় নিজ বাসার শয়নকক্ষে সাপটি দেখতে পান আদিল হুসেন। পরে লাঠির সাহায্যে সাপটিকে ঘর থেকে বাইরে বের করে আনেন তিনি। এরপর একটি বস্তার মধ্যে সাপটি রেখে বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদকে ফোন করে বিষয়টি জানান।
নাহিদের পরামর্শ অনুযায়ী সাপটিকে নিরাপদে রাখেন আদিল। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন নাহিদ।
নুর হাসান নাহিদ বলেন, “এটি প্রাণঘাতী বিষধর কালাচ সাপ। এই সাপ কামড় দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি রয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া কাউকে সাপ ধরতে যাওয়া উচিত নয়।”
তিনি বলেন, কালাচ সাধারণত রাতে চলাচল করে। বাসাবাড়িতে ইঁদুর, ব্যাঙ ও বিভিন্ন পোকামাকড়ের সন্ধানে এ সাপ ঢুকে পড়তে পারে। তাই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে শয়নকক্ষে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি। সাপ প্রবেশের সম্ভাব্য স্থানগুলোতে পর্যাপ্ত আলো রাখার কথাও জানান নাহিদ।
সাপে কাটার পর ঝাড়ফুঁক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩২ দিনে এ হাসপাতালে সাপে কাটা ২৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজন গোখরার কামড়ে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চিকিৎসকদের মতে, সাপ শনাক্ত করা না গেলেও সর্পদংশনের পর সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী এন্টিভেনমসহ চিকিৎসা দেওয়া হলে রোগীর জীবন রক্ষা সম্ভব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্পদংশনের রোগীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবাও চালু রয়েছে।
নুর হাসান নাহিদ জানান, ২০২১ সাল থেকে তিনি বন্যপ্রাণী উদ্ধারের কাজ করছেন। এ পর্যন্ত পাঁচ শতাধিক সাপ উদ্ধার করেছেন। পাশাপাশি বনবিড়াল, গন্ধগোকুল, শেয়াল, বিভিন্ন প্রজাতির পাখি ও শকুনসহ নানা ধরনের বন্যপ্রাণী উদ্ধার করেছেন।
তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।সাপটি বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান নাহিদ।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments