নেত্রকোনা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন—প্রথম আলো জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রতিদিনের কাগজ জেলা প্রতিনিধি শ্যামল সরকার, আমাদের সময় জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শফিক, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি রানা আকন্দ, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়, খবর নেত্রকোনা সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি জেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলামসহ অন্যান্য সংবাদকর্মীরা।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments