শাহ আলম ডাকুয়া:
আজ বুধবার, ৮ অক্টোবর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো যুগবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জাতীয় সংবাদ :
১.
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার ৮ অক্টোবর রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।’
২.
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বুধবার ৮ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন।
৩.
সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূত : পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় নরডিক অঞ্চলের তিন দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা। ৬ অক্টোবর সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। অতি গোপনীয়তায় এ বৈঠক হয়।
৪.
ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। এই ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক সংবাদ :
৫.
রসায়নে নোবেল পেলেন তিনজন
রসায়ন বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ ডেভেলপের কারণে তাদের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বুধবার ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
নোবেল কর্তৃপক্ষের তথ্যমতে, নোবেল পাওয়া এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন। যেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে। এই কাঠামো বা জিনিসগুলোর নাম হলো ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’। এগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকেও পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড গ্যাস ধরে রাখা, বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার কাজও করা যায়।
৬.
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার আটকের আগ মুহূর্তে তিনি ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিওবার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনশেনসে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি।
শহিদুল আলম ভিডিওবার্তায় বলেন, ‘আমি শহিদুল আলম বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।’
খেলার সংবাদ :
৭.
বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৩৮ ক্লাবের
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহ করা ৩৮টি ক্লাব। তার পাশাপাশি নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি করেছে ক্লাবগুলো। ক্লাবগুলোর অন্যতম সংগঠক রফিকুল বাবু বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জন করছেন।
রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মতো সংগঠকরা উপস্থিত ছিলেন।
বিনোদন সংবাদ :
৮.
শাকিবের সোলজার’র ঝলকেই ঝড়
অবশেষে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার। ৩৩ সেকেন্ডের এই ঝলক দর্শকের চোখে পড়তেই ভক্ত ও সাধারণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এমনটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ এই সিনেমাতে যে এক অচেনা শাকিবের দেখা মিলবে সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। আর ঝলকটি দেখে দর্শকদের মত, শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে।
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
সব মন্তব্য
No Comments