রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর সলিল সমাধি হয়েছে।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ইয়াসির ওই গ্রামের বাবু হালাদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী। বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া গেলে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ইয়াসিরকে হারিয়ে পরিবারে শোকের মাতম বইছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments