স্টাফ রিপোর্টার: আইন-শৃঙ্খলার অবনতি ও পবিত্র রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রতিবাদে শনিবার (০১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে গণফোরাম সভাপতি পরিষদের অন্যতম সদস্য জ্যেষ্ঠ আইনজীবী জননেতা সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতা একেএম জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ,সুরাইয়া বেগম,শাহ নুরুজ্জামান,রওশন ইয়াজদানি,লতিফুল বারী হামিম, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম পথিক,আশরাফুল ইসলাম, মাহমুদুল্লাহ মধু, সানজিদ রহমান শুভ,মিজানুর রহমান, হাবিবুর রহমান ভুলু,শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
সমাবেশে সুব্রত চৌধুরী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণফোরাম সক্রিয় অংশগ্রহণ করে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ও আইনের শাসন প্রতিষ্ঠা প্রত্যাশা করেছিলাম। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো কোন পদক্ষেপ না নিয়ে লোক দেখানো উদ্যোগ নিয়েছে। বিগত সরকারের সিন্ডিকেট এখনো চলমান যার কারণে তেল, ডাল, চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জনজীবনে নাভীশ্বাস বেড়েছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নতুন করে মব সন্ত্রাসী গজিয়ে উঠেছে। যারা প্রকাশ্যে দিবালোকে আসামি ছিনতাই করে, মানুষকে ঝুলিয়ে নির্যাতন, ৩২ নাম্বার বঙ্গবন্ধু জাদুঘর ও মুজিবনগর জাদুঘর সহ সাধারণ মানুষের ঘর-বাড়ি ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করে। অনতিবিলম্বে পুরনো ও গজিয়ে ওঠা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
দলের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান বলেন,নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু সংস্কারের নামে বিলম্ব ও সাধারণ মানুষের জীবনে পুঞ্জিভূত ক্ষোভ, নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে আরও সক্রিয় করুন এবং সাধারণ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবো।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments