গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ : 31 Jul 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে গত একদিনে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২ জন।


৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।


তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে নোয়াখালীতে ১ জন এবং বরিশালে ১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৬ জনের।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩১০ জন। গত একদিনে রিপোর্টেড হাম রোগী শনাক্ত হয়েছে ১৮৫ জন এবং ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট রিপোর্টেড রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।


সম্পর্কিত খবর

;