স্টাফ রিপোটার: জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ১০ দিন ব্যাপী হেলথ ক্যাম্প শুরু করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১৪ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আগামী ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ১০০'র বেশি শিশুর হার্টে প্রয়োজনীয় ডিভাইস স্থাপন করে চিকিৎসা দেয়া হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন ও কাতার থেকে আসা একটি মেডিকেল টীম এই মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছে।
বিশিষ্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ও হেলথ ক্যাম্পের কো অর্ডিনেটর অধ্যাপক ড. নুরুন নাহার ফাতিমা বলেন, আমরা বেশ কয়েকবছর ধরেই কাতার চ্যারিটির সাথে কাজ করছি। জন্মগত হৃদরোগে আক্রান্ত এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার কোন সামর্থ্যই এদের অভিভাবকদের নেই । কাতার চ্যারিটি সম্পূর্ণ ব্যয় বহন করে দরিদ্র এই পরিবারগুলোর সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে। তারা এখন একটি সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাবে।
জর্ডান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. আইয়াদ আমরী বলেন, কাতার চ্যারিটির এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১০০ 'র বেশি শিশুকে প্রয়োজনীয় ডিভাইস দিয়া চিকিৎসা দেয়া হবে। গত ৪ দিনে আমরা ৩৫ জনের বেশি শিশুর দেহে ডিভাইস স্থাপন করেছি। সবাই সুস্থ আছে।
কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, কাতারের ডোনারদের সহায়তায় অসহায় ও গরীব শিশুদের সুস্থ জীবন উপহার দিতে এই হেলথ ক্যাম্প চলছে। কাতার চ্যারিটির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments