ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে সোমবার ঢাকায় পৌঁছেছেন।
সফরকালে জাপানের হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অফ কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি-র সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, স্পীকারের সাথে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালীন জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তাছাড়া, তিনি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।
এছাড়া, স্পীকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি আজ ঢাকা পৌঁছেছেন। এছাড়া, মাননীয় স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী জাপান সফর শেষে আজ ঢাকা পৌঁছেছেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments