সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০'র সদস্য মরহুম ঠান্ডা মিয়া ও মরহুম আব্দুস ছাত্তারের পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়েছে। সংগঠনের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার দুইটি চেক তাঁদের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে ছনকান্দা ফেরীঘাটে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব বলেন, শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম দায়িত্ব। মরহুম আব্দুস ছাত্তার ও মরহুম ঠান্ডা মিয়া দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পেশাগত জীবনে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, কল্যাণ তহবিলের অর্থ দিয়ে অসহায় শ্রমিক পরিবারগুলোর ন্যূনতম সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক গ্রহণের সময় মরহুম আব্দুস ছাত্তার ও মরহুম ঠান্ডা মিয়ার স্ত্রী ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বামীর মৃত্যুর পর এই সহায়তা তাঁদের পরিবারের জন্য বড় ভরসা হয়ে এসেছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments