পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যলেয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন রাজশাহী মহানগর বিএনপি'র সভাপতি মামুনুর রশিদ মামুন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বের সাথে নিয়ে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬ টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সকল প্রকারের সহযোগীতার জন্য।
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু সহ ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments