ডেস্ক রিপোর্ট: ব্যাটারি চালিত রিকশা,ভ্যান,ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, ব্যাটারি চালিত যানবাহনকে লাইসেন্স প্রদান এবং রিকশা,ভ্যান,ইজিবাইক শ্রমিকদের উপর জুলুম-নির্যাতন বন্ধ করার দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন আজ সকাল ১১ টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সভাপতি শাহাদাৎ খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র ঢাকা দক্ষিণ কমিটি‘র সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার, সংগঠনের কামরাংগিরচর থানার যুগ্ম-আহবায়ক আব্দুল হাকিম মাইজভান্ডারি, রায়ের বাজার অঞ্চল কমিটি’র সভাপতি সুমন মৃধা, হাজারীবাগ থানা কমিটির সংগঠক মো.আলমগীর, লালবাগ থানা কমিটির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, গেন্ডারিয়া থানা কমিটির সংগঠক মোহাম্মদ আলী, সংগঠনের কেন্দ্রীয় সংগঠক লিঠন নন্দী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায় সহ প্রমুখ।
সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের রুটিরুজিও খতম করতে উদ্যত সরকার।
তিনি আরো বলেন ভোট কারুচুপির মাধ্যমে যে সরকার ক্ষমতায় তার নিজেরই বৈধতা নাই। যার নিজেরই বৈধতা নাই সে শ্রমিকের রুটিরুজিকে অবৈধ ঘোষণা করেছে। এই অবৈধ সরকারের ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজিবাইক বন্ধের সিদ্ধান্তও অবৈধ এবং অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments