মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত ও বিষমুক্ত করার আহ্বান জানিয়ে মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবনের ভিতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি এবং জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে। বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে এই মুহুর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি মোংলার চিলা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে জানা যায়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments