স্টাফ রিপোটার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আজ (৩০ মে) বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের ১০ টি স্পটে দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি।
দুপুরে শেরে বাংলা নগরের সায়ন্স চক্ষু হাসপাতালের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন। মহানগর ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক এর সাথে মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, এবিএমএ রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, শেরে বাংলা নগর থানা যুগ্মআহবায়ক শাহজালাল সিকদারসহ প্রমুখ।
পল্লবীর সাড়ে এগারো বাসস্ট্যান্ডে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে দুঃস্তদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
ভাষাণটেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এসময় মহানগর সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।
ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম হাতি ৩৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মইনুল হোসেন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।
কল্যানপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি। গুলশান ও বনানীতে ও খাবার বিতরণ করা হয়।
শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুঃস্তদের মাঝে খাবার বিতরণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
সব মন্তব্য
No Comments