ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত 2025 K- GEO Festa-এ দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport এবং বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশে ভূমিসেবায় নতুন দিগন্তের উন্মোচন হলো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯.১৫মি: বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport এর Vice Minister Mr LEE Sang Kyeong এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজ ভূমি জরিপ পরিচালনা এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নের পথ সুগম হলো। এর মাধ্যমে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় শতভাগ ডিজিটালাইজেশন পথে আরো একধাপ এগিয়ে গেল।
বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জরিপ বলে ধারনা করা হচ্ছে। আনুমানিক প্রতি ২৫ বছর পর পর ভূমি জরিপ হয়ে থাকে। বাংলাদেশে নতুন যে জরিপ শুরু হয়েছে এটি সম্পূর্ণ রুপে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে (Bangladesh Digital Survey) মূলত ভূমি সংক্রান্ত আধুনিক ডিজিটাল জরিপ কার্যক্রম,যা ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে পরিচালনা করছে।
এর ফলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ, মালিকানা যাচাই এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব করে তোলে। এর মূল উদ্দেশ্য হলো জমি নিয়ে বিরোধ কমানো,দলিল ও রেকর্ডের সঠিকতা নিশ্চিত করা, এবং নাগরিক সেবা অটোমেশনের মাধ্যমে মানুষের ভোগান্তি কমানো। এছাড়াও ভূমির পরিমাণ,অবস্থান, ব্যবহারযোগ্যতা ও ভূমির শ্রেণিবিন্যাস সম্পর্কে নির্ভুল ও আপডেট তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করার একটি ব্যবস্থা।
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
সব মন্তব্য
No Comments