খুলনা অফিস: শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সাতক্ষীরা জেলার সোনাই গ্রামে শুরু হওয়া এ সভা গভীর রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। মতুয়া মিশন সাতক্ষীরা জেলা কমিটির নির্বাহী সভাপতি মতুয়া শ্রী তারক চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং প্রভাষক বাবু হরিদাস মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শ্রী মিন্টু বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা কাজী আলাউদ্দীন, মতুয়া মিশন যশোর জেলা কমিটির সভাপতি মতুয়া শ্রী গৌতম কুমার বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মতুয়ারত্ন শ্রী দশরথ মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল। এছাড়াও স্থানীয় ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশন শেষে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সাতক্ষীরা জেলা কমিটির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।
অনুষ্ঠানকে ঘিরে সোনাই গ্রামে মতুয়া ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। ডঙ্কা-কাশি বাজিয়ে দলে দলে মতুয়া ভক্তরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments