ডেস্ক রিপোর্ট: বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। সম্প্রতি তিনি একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। ২০২২-২৩ অর্থ বছরের সাধারণ শাখায় সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এতে তানিনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
তানিন সুবহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সাহিত্যনির্ভর গল্পে কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে। প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না। আশা করছি, দর্শকরা অনেক দিন পর দারুণ কিছু উপহার পাবেন।’
চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেন তানিন সুবহা। তার অভিনীত চলতি ধারাবাহিক ‘মহানায়ক’ ও ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। এছাড়া কয়েকটি একক নাটক ও টিভিসি প্রচারের অপেক্ষায়। আরও প্রচারের অপেক্ষায় আছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments